
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের দায়ে মুন্না (৩২) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী গঙ্গানগর এলাকা থেকে তাঁকে আটক করার পর এই সাজা দেওয়া হয়।
এর আগে পরিবারের পক্ষ থেকে মুন্নার বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মুন্না ওই এলাকার মো. তৌহিদ মিয়ার ছেলে।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা। ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল এ সময় তাঁর সঙ্গে ছিল।
মুন্না পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিন মাদক সেবনের জন্য টাকা চেয়ে স্ত্রী-সন্তানকে মারধর করতেন মুন্না। তাঁকে থামাতে এগিয়ে গেলে বাবা, ভাইসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করেন। দিনের পর দিন তাঁর এমন আচরণ সহ্য করতে না পেরে প্রশাসনের কাছে অভিযোগ করে মুন্নার পরিবার।
গতকাল মঙ্গলবার বিকেলে মুন্না মাদক সেবনের জন্য টাকা চেয়ে স্ত্রী, সন্তান ও ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় প্রশাসনকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা পুলিশের সহযোগিতায় মুন্নাকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর ও মাদক সেবন করে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করার বিষয়টি ওই যুবক ভ্রাম্যমাণ আদালতে স্বীকার করেন। এর দায়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে