ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা-পুলিশ অভিযান চালিয়ে গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে খবর পেয়ে পুলিশের বিশেষ একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে চোরাই গরু ও একটি পিকআপসহ তাঁদের গ্রেপ্তার করে।
আজ শুক্রবার (০৮ ডিসেম্বর) বিকেলের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ এলাকার হাছান মিয়ার বসতবাড়ির টিনশেডের গোয়াল ঘর থেকে গরু দুটি চুরি যায়। গরুর মালিক হাছান মিয়া সম্পর্কে চক্রের গ্রেপ্তার দুই সদস্যের দুঃসম্পর্কের দাদা হন।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ছতুরাশরীফ এলাকার আবুল ফরাগ মিয়ার ছেলে মো. ইমন মিয়া (৩৪) ও ভাটামাথা এলাকার মো. আবু তাহের প্রকাশ মাখন মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে