
চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় মোহাম্মদ আজওয়াদ মাহিন (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে হাটহাজারীর চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজওয়াদ হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধু মাহবুবের বাড়ির কাঠমিস্ত্রি আলমগীরের ছেলে। তবে তারা ওই এলাকায় আবু সৈয়দ ম্যানশনে ভাড়া বাসায় বসবাস করত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে সড়ক পার হয়ে মাদ্রাসায় ঢোকার জন্য অপেক্ষা করছিল আজওয়াদ। সে চারিয়া মাদ্রাসার দ্বিতীয় জামাতের ছাত্র ছিল। এ সময় চট্টগ্রাম নগরমুখী বেপরোয়া গতির একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫ ৭৬২৬) ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে