
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় আজ শনিবার সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাচালক আলী আজগর (৩২) এবং যাত্রী আম ব্যবসায়ী আব্দুল মোতালেব (৩৫) নিহত হয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
আলী আজগর এবং আব্দুল মোতালেব চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাশিমনগর গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তিনটহরী বাজার থেকে ব্যবসায়ী আব্দুল মোতালেব হোসেন আম কিনে সিএনজিচালিত অটোরিকশাযোগে চট্টগ্রামে যাচ্ছিলেন। অন্যদিকে কাভার্ড ভ্যানটি মানিকছড়ি আসছিল। পথে গাড়িটানা এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে আব্দুল মোতালেব ও আলী আজগরের মৃত্যু ঘটে।
ওসি মো. আনচারুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ ও লাশ উদ্ধার করে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে