নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুনে পুড়ল পাঁচটি বসতঘর ও চারটি রান্নাঘর। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় রুহুল আমিনের বসতঘরে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তাঁর রান্নাঘরসহ পাশের ঘরগুলোতে। এ সময় রান্নাঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভাতে শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই আগুনে রুহুল আমিনের তিনটি, ফয়েজ উল্লার দুটি, হারুনের দুটি, সোহেল ও রিপনের একটি করে ঘর পুড়ে যায়। এতে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘ওই বাড়ির ভেতরে প্রবেশের পথ সরু। তাই আমাদের গাড়ি প্রবেশ ও কাজ শুরু করতে অনেকটা বেগ পেতে হয়েছে। বাড়িটিতে ঘনবসতি হওয়ায় ক্ষতি বেশি হয়েছে। আমরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে