ফেনীর ফুলগাজীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে কুপিয়ে জখমের মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন আমিনুর রহমান মজুমদার প্রকাশ খোকন, নুরুন নবী ও বেলাল মুন্সি।
ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৭ মার্চ রাতে উপজেলার জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামে খড়ের গাদায় আগুন দিয়ে সৌদিপ্রবাসীর স্ত্রী ফাতেমাকে (৪২) তুলে নিয়ে যায় আসামি খোকন মজুমদারের লোকজন। ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাঁকে পাশের বাড়ি থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ওই দিন ফুলগাজী থানায় চারজনের নাম ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর মেয়ে। ঘটনার পর থেকে আসামিরা ঢাকায় আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে ওসি নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আজ (বৃহস্পতিবার) তাদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়। পরে আসামিদের ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করলে আপস করার শর্তে এক আসামির ১০ দিনের জামিন মঞ্জুর করেন। বাকি দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে