
কক্সবাজারের ঈদগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ আরমান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ব্যক্তি। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী সাইন বোর্ড এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের লিয়াকত আলী মিস্ত্রির ছেলে। তাৎক্ষণিক আহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মেহেদী হাসান। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত আরমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত আরমানের বড় ভাই আব্দুল্লাহ আল মুরাদ বলেন, আরমান ও তাঁর বন্ধু মোটরসাইকেলে কক্সবাজার যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে আরমান মারা যান। তাঁর ওই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২০ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে