
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের একটি ধানখেত থেকে জহিরুল ইসলাম প্রকাশ বন্ধু (৬৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহিরুল ইসলাম গত ৫ জানুয়ারি শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ছনগাঁও গ্রামের ফারুক মাস্টারের বাড়ির পাশের খেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জহিরুল ইসলাম বন্ধু ওই গ্রামের হায়াত আহমদের ছেলে। তিনি তিন সন্তানের জনক। জহিরুল ইসলাম এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মেম্বার পদে নির্বাচনে অংশ নেওয়া জহিরুল ইসলামের স্থানীয় ইসলামগঞ্জ বাজারে একটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে নিজ প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান জহিরুল। রাত ১২টার দিকে তাঁর মোবাইলে একটি কল আসার পর বাড়ি থেকে বের হয়ে আবার বাজারে আসেন তিনি। এরপর রাতে আর বাড়ি ফিরে যাননি। আজ রোববার সকালে তাঁর বাড়ির পার্শ্ববর্তী ফারুক মাস্টারের বাড়ির পাশের ধানখেতে ভাসমান অবস্থায় জহিরুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাত বা জখমের কোনো চিহ্ন নেই। মরদেহের পাশে পড়ে থাকা একটি ব্যাগে কমলা ও জুস পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২১ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে