
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সমস্যা অনুভব করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কু। আজ বুধবার সকাল ৯টা ২০ মিনিটে নগরীর হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিতে এসে তিনি এই অভিযোগ করেন।
সাক্কু বলেন, ‘ইভিএমে সমস্যা পাচ্ছি।’ তবে নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্কু বলেন, ‘নির্বাচনে এ রকম পরিবেশ বজায় থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
বৃষ্টির কারণে ভোটাররা আসতে পারছে না জানিয়ে এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘প্রার্থীরা বৃষ্টির কারণে আটকে পড়েছেন। তাঁরা আসতে পারছেন না।’
এবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার ভোট দেবেন। সবশেষ ২০১৭ সালে এই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৫ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে