
বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ মারা গেছেন। আজ বুধবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পলাশের সহপাঠী আশিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘দুর্ঘটনার পর চমেকে পলাশের চিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু অবস্থার উন্নতি হয়নি। আট দিন পর তাঁকে ঢাকায় নিয়ে আসি। তবে ঢাকায় এনেও শেষ রক্ষা হলো না। ফাহিম আর নেই। মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেই শহীদ হয়ে গেল।’
গত ২৭ আগস্ট ভোরে চবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমাদ পলাশসহ ১২ জন আহত হন। গুরুতর আহত পলাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আট দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) থাকার পর গতকাল মঙ্গলবার তাঁকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে