
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘আমাদের ত্রাণের কোনো সমস্যা নেই। আমরা এখন দুর্যোগে আছি, এর পরবর্তী সময়টা মোকাবিলার জন্যও আমাদের প্রস্তুত থাকতে হবে।’
আজ শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এ এফ হাসান আরিফ।
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের অতিবৃষ্টির দেশ হলেও এমন বন্যা আগে কখনো দেখিনি। পাহাড়ি ঢল বা বিভিন্ন কারণে যে বন্যা হয়েছে, তা অভাবনীয়। এ সমস্যা মোকাবিলায় ছাত্র-জনতা এগিয়ে এসেছে।’
এর আগে এ এফ হাসান আরিফ চৌদ্দগ্রাম উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সরকারি ত্রাণ বিতরণসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুর রহমান, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক গোলাম কিবরিয়া, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্লাহ।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে