
নোয়াখালীর বেগমগঞ্জে ইসমাইল হোসেন আসিফ (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজি ইসলাম মিস্ত্রির বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত আসিফ বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের সৈয়দ আলী পাটোয়ারী বাড়ির জয়নাল আবেদিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একলাশপুর ইউনিয়নের হাজি ইসলাম মিস্ত্রির বাড়ির একটি ঘরে প্রায়ই চার বন্ধু আড্ডা দিতেন। এখানে বসে তাঁরা নেশা করতেন বলেও অভিযোগ স্থানীয়দের। আজ সোমবার সকালেও তাঁরা ওই ঘরে একত্র হন। কিছুক্ষণ পর ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে ঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে যান আসিফ। এ সময় ভেতর থেকে তাঁর বন্ধুরা বের হয়ে দ্রুত পালিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই আসিফের মৃত্যু হয়।
নিহত আসিফের বড় বোন কুলসুম আক্তার অভিযোগ করে বলেন, আসিফ তার বন্ধু সৈকতসহ এলাকায় আড্ডা দিত। কুলসুমের ধারণা, আসিফের হাতে থাকা মূল্যবান মোবাইল ফোনটি নিতেই বন্ধুরা তাকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যে নিহত হয়েছে এবং ওই ঘরটিতে যারা থাকত, তারা সবাই পূর্বপরিচিত বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। ধারালো ছুরি দিয়ে হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে দিয়েছে এবং রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে