
কুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
নিহত যুবকের নাম ইমন সরকার (২২)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তিনি কুমিল্লার কোটবাড়িতে বড় ভাই সুমন সরকারের ভাড়া বাসায় থাকতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন ও সুমন রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের হয়ে বাইকে করে টমছম ব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে রামমালা পানির ট্যাংক মোড়ে রাস্তার পাশে থেমে থাকা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ইমন। এ সময় পেছন থেকে আসা কাভার্ড ভ্যানের চাপায় তিনি ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় আহত সুমন হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী শাহাদাৎ হোসেন বলেন ‘রাস্তার এই অংশে আশপাশের দোকানদারেরা প্রতিদিন রাস্তার ওপর ফলের ক্যারেট রেখে দেয় এবং অটো-মিশুকের চালকেরা রাস্তার অর্ধেক দখল করে রাখে। এতে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। আজকে সেই অটো-মিশুকের জন্যই এত বড় দুর্ঘটনা।’
আরেক প্রত্যক্ষদর্শী ওহাব মিয়া বলেন, ‘দোকানদারদের বলেও আমরা তাঁদের রাস্তার ওপর থেকে সরাতে পারি না। আজকের এই দুর্ঘটনার জন্য এখানকার অবৈধ দোকানদারেরা দায়ী।’
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে