
বরগুনার আমতলীতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের দল এক জার্মান দম্পতিসহ চারজনকে পিটিয়ে জখম এবং ৫ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও তিনটি আইফোন লুট করে নিয়ে গেছে।
গতকাল শনিবার গভীর রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকায় এ ডাকাতি হয়। পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে মুখোশ পরা ও অস্ত্রধারী ১০-১২ ডাকাত ঘরের জানালা ভেঙে ভেতরে ঢোকে। তারা অধ্যক্ষসহ ঘরে থাকা মেহমান জার্মান দম্পতি রোকেয়া বেগম ও তাঁর স্বামী মি. রথি এবং বাড়ির দেখভালকারী আব্দুস সোবাহানকে পিটিয়ে জখম করে। অধ্যক্ষের হাত ভেঙে দেয়। পরে আলমারি ভেঙে টাকা ও সোনা লুটে নেয়।
এদিকে নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নাটেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতেরা ৪ ভরি সোনা, ১০ লাখ টাকা, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুটে নেয়। তাদের হামলায় সালাউদ্দিন ও তাঁর স্ত্রী আহত হয়েছেন।

এ ছাড়া ফেনীর ছাগলনাইয়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতের দল হানা দিয়েছে। আজ রোববার ভোরে ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামে শেখ সুলতান আহাম্মদের বাড়িতে এ ডাকাতি হয়। ডাকাতেরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালপত্র লুট করে নেয়।
তিনজন গ্রেপ্তার: কক্সবাজারের চকরিয়া পৌর শহরে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোররাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ বাটাখালীর মোহাম্মদ হানিফ, কাহারিয়াঘোনা খন্দকারপাড়ার মোহাম্মদ নয়ন এবং একই গ্রামের মোহাম্মদ ইসমাইল। নয়ন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি, ইসমাইল একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ও হানিফ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২১ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে