
কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রীবাহী ট্রেন সোনার বাংলার সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রতিবেদনের ভিত্তিতে কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
স্টেশনমাস্টার ও সোনার বাংলা ট্রেনের চালকের ভুলের কারণে কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে সোনার বাংলা ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের তিন কর্মকর্তা এ কথা বলেছেন। এদিকে এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ওই তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম থেকে মালবাহী ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলস্টেশনে পৌঁছালে স্টেশন মাস্টার মো. সোহাগ লুপ লাইনে (চার নম্বর লাইন) ট্রেনটিকে দাঁড় করান। স্টেশন মাস্টারের উচিত ছিল যেহেতু ট্রেনটিকে লুপ লাইনে দাঁড় করিয়েছেন, সেহেতু পয়েন্ট মেশিন প্রধান লাইনের সঙ্গে যুক্ত করা। কিন্তু তিনি তা করেননি।
ওই সময় দীর্ঘক্ষণ স্টেশন এলাকায় বিদ্যুৎ ছিল না। সিগন্যাল সিস্টেমের ব্যাকআপ ব্যাটারিরও চার্জ ফুরিয়ে যাওয়ায় পুরো সিগন্যাল সিস্টেম অকার্যকর হয়ে পড়ে। চট্টগ্রাম থেকে সোনার বাংলা ট্রেনটিও ওই সময় হাসানপুর রেলস্টেশনে ঢুকছিল। তখন স্টেশন মাস্টার পয়েন্টম্যান বা স্টেশনে দায়িত্বরত কর্মচারী দিয়ে সোনার বাংলা ট্রেনটিকে স্টেশনে না ঢুকতে সংকেত দেওয়ার উদ্যোগ নিতে পারত। কিন্তু তিনি তাও করেননি।
অন্যদিকে সোনার বাংলা ট্রেনের চালক স্টেশনে ঢোকার যেহেতু কোনো সংকেত পাননি বা স্টেশনের সিগন্যাল সিস্টেম বন্ধ দেখেছেন তখন তিনি নিজ উদ্যোগে চলন্ত ট্রেনটি থামাতে পারতেন। কিন্তু ট্রেনচালক পুরো স্টেশন অন্ধকার দেখেও ট্রেন চালিয়ে যাওয়ার কারণে মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
যান্ত্রিক প্রকৌশলী বিভাগের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, চালু স্টেশন এলাকায় সাধারণত ট্রেনের স্পিড কমাতে হয়। কিন্তু সোনার বাংলা ট্রেনের চালক স্টেশন অতিক্রম করার সময় ৭০-৭১ স্পিডে ট্রেনটি নিয়ে যাচ্ছিলেন। তিনি একটু ধীরে ট্রেন চালালে ক্ষয়-ক্ষতির পরিমাণটা আরও কম হতো।
সূত্র জানিয়েছে, ওই সময় মালবাহী ট্রেনের গার্ড ব্রেক বগিতে পাঁচজন লোক ছিল। তারা সোনার বাংলা ট্রেনটি আসতে দেখে দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে। এতে তাদের জীবন রক্ষা পায়।
এদিকে সোনার বাংলা ট্রেন ও মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁদের তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে থাকা চার সদস্য হলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. জাহিদ হাসান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরান, বিভাগীয় সংকেত প্রকৌশলী জাহেদ আরেফিন পাটোয়ারি তন্ময় ও বিভাগীয় প্রকৌশলী-১ এম এ হাসান মুকুল।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে এই দুর্ঘটনায় সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে হাসানপুর স্টেশন মাস্টার মো. সোহাগ পলাতক রয়েছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে