কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নদীর বাটাখালী ব্রিজ এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
এর আগে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাতামুহুরী নদীতে ডুব দিয়ে জাল ছাড়িয়ে আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।
মরদেহ উদ্ধার হওয়া জেলের নাম আবুল কাশেম (৫২)। তিনি চকরিয়া পৌরসভার হালকাকারা গ্রামের জালিয়াপাড়ার আব্দুল খালেকের ছেলে।
কাশেমের সঙ্গে মাছ শিকারে যাওয়া জামাল উদ্দিন বলেন, ‘আমরা আরও পাঁচ জেলে মাতামুহুরী নদীতে মাছ ধরতে যাই। বিকেল সাড়ে ৪টার দিকে নদীর বাটাখালী ব্রিজের পাশে জাল দিয়ে মাছ শিকার করছিলাম। এ সময় নদীর তলদেশে একটি জাল আটকে যায়। তখন কাশেম জাল ছাড়িয়ে আনতে নদীর তলদেশে ডুব দেন। এরপর আর ওঠেননি।’
‘আমরা অনেক খোঁজাখুঁজি করি। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর নদীতে তল্লাশি করেও খোঁজ পায়নি। পরে ডুবুরি দল এসে তাঁর মরদেহ উদ্ধার করে।’ বলেন জামাল উদ্দিন।
চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘মাতামুহুরী নদীতে ঝাঁকি জাল ফেলে মাছ ধরে জীবিকা চালাতেন কাশেম। নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হয়েছে।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (টিম লিডার) লিটন কান্তি দেব বলেন, ‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালায়। সন্ধান না পেয়ে চট্টগ্রাম থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল আসার পর মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে নিখোঁজ কাশেমের মরদেহ উদ্ধার করা হয়।’
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মাতামুহুরী নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে