
খাগড়াছড়ির রামগড়ে কাভার্ড ভ্যান আটকে গাড়ির চালক ও তাঁর সহকারীকে অপহরণ করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার দাঁতারামপাড়ায় এই অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত কাভার্ড ভ্যানচালকের নাম মো. মিন্টু। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। তবে অপহৃত তাঁর সহকারীর নাম-ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও রামগড় ৪৩ বিজিবি জানায়, গতকাল গভীর রাতে খাগড়াছড়ির মানিকছড়িগামী একটি পোলট্রি খামারের মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যান (চট্ট. মেট্রো ন-১১-৭৬৯৯) থেকে চালক ও তাঁর সহকারীকে অপহরণ করা হয়। রামগড়ের দাঁতারামপাড়া এলাকায় পৌঁছালে ইউপিডিএফের কালেক্টর ধীমান ত্রিপুরা ও সজল ত্রিপুরার নেতৃত্বে সাত-আটজন অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে। চালক ও তাঁর সহকারীর কাছে চাঁদার টোকেন দেখতে চায় তারা। টোকেন না থাকায় দুজনকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মোটরসাইকেলে উঠিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোহাম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে অভিযান চলছে। বনবীথি এলাকা থেকে তিনটি নম্বরবিহীন মোটরবাইক আটক করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর খাগড়াছড়ির রামগড়ে একই দিনে দুটি অপহরণের ঘটনা ঘটেছে। সেই ঘটনা দুটির জন্যও প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করা হয়। পরে মুক্তিপণের বিনিময়ে তাঁরা মুক্তি পান বলে জানা গেছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে