
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী হাসমত আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের এস আলম সুগার মিল কারখানা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এস আলম সুগার মিলে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।
গ্রেপ্তারকৃত প্রকৌশলী হাসমত আলী কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের ইছহাক মেম্বারের ছেলে।
তিনি দীর্ঘদিন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দায়িত্ব পালন করেন এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তারকৃত হাসমত চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে