সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শাহরাস্তির মো. শাহজাহান (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
শাহজাহান উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক উত্তরপাড়া গ্রামের মো. শাহ আলমের ছোট ছেলে।
তাঁর বাবা ও স্বজনেরা জানান, শাহজাহান দুবাইতে একটি ওয়ার্কশপে কর্মরত ছিলেন। গতকাল বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শাহজাহানের বাবা শাহ আলম বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে শাহজাহান ছোট। বড় ছেলে গত ১০ দিন আগে সৌদি আরবে গেছে। আর শাহজাহান গত ১০ মাস আগে আরব আমিরাতে যায়। দুবাই শহরে একটি ওয়ার্কশপে কাজ করত। বিদেশে যাওয়ার এক বছর পূর্বে বিয়ে করেছে। তবে কোনো সন্তান নেই।’
তিনি আরও বলেন, ‘ছেলের মৃত্যুর পরে এখন কী করব বুঝতে পারছি না। লাশ দেশে আনার জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব ভাবছি।’
শাহজাহানের অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকাহত এবং অসুস্থ হয়ে পড়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে