
বান্দরবানের থানচিতে যৌথ বাহিনীর অভিযানে একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও পরনে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পোশাক রয়েছে। অভিযানে আরেকজনকে আটক করা হয়েছে এবং দুজন আহত হয়েছেন। এ সময় অস্ত্র, গোলাবারুদসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী একজনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। তবে তিনি নিহত, আহতসহ আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে জেলার থানচি উপজেলার রেমাক্রি প্রাংশা ইউনিয়নের তাজিংডং পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর ঘটনাস্থল থেকে কেএনএফের পোশাক পরা গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
গত ২ ও ৩ এপ্রিল জেলার রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজারকে অপহরণ ও অর্থ লুটের ঘটনায় রুমা থানায় ১৪, থানচি থানায় ৪, রোয়াংছড়ি থানায় ৩, সদর থানায় একটিসহ মোট ২২টি মামলা করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের অন্তত ১০৯ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তা ছাড়া যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ ১৪ সদস্যের লাশ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে