চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি দাঁড় করিয়ে ইঞ্জিনের জন্য পানি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ডুবে নিখোঁজ হন মো. বিজয় (২৬) নামের এক পিকআপ চালকের সহকারী। নিখোঁজের এক ঘণ্টা পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আজ শুক্রবার দুপুর ৩টার দিকে পৌরসদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন দেওয়ানি পুকুরে এ ঘটনা ঘটে। পরে এক ঘণ্টার চেষ্টায় তাঁর লাশ উদ্ধার করা হয়। মো. বিজয়ের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়।
পিকআপ চালক মো. কাউসার আজকের পত্রিকাকে বলেন, তাঁরা চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার এলাকা থেকে বাড়ির বিভিন্ন আসবাবপত্র নিয়ে দুপুরে মীরসরাই যান। সেখানে মালামাল নামিয়ে দিয়ে ফেরার সময় সীতাকুণ্ডের পৌরসদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পিকআপটি দাঁড় করান। এরপর বিজয়কে ইঞ্জিনে পানি দিতে পার্শ্ববর্তী পুকুর থেকে পানি সংগ্রহ করতে বলেন। বিজয় বালতি করে পানি সংগ্রহের সময় পা পিছলে পুকুরে পড়ে যান।
এ সময় তাঁর চিৎকার শুনে পিকআপ থেকে নেমে তিনিও ঘটনাস্থলে যান। তবে সাঁতার না জানার কারণে তিনি নামতে ভয় পান। এদিকে তাঁর বিজয়ও সাঁতার জানতেন না। একপর্যায়ে বিজয় পানিতে তলিয়ে যায়। এ সময় তাঁর আর্তচিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডুবে যাওয়ার পর চালকের সহকারীকে খুঁজতে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরাও পুকুরে নেমে পড়েন। তাঁরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর পুকুর থেকে ডুবে যাওয়া পিকআপ চালকের ওই সহকারীর মরদেহ উদ্ধার করেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল আজকের পত্রিকাকে বলেন, তাঁরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার অভিযানের এক ঘণ্টার মাথায় মরদেহ উদ্ধার করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনার আগেই ওই চালকের সহকারীর মৃত্যু হয়েছে। সাঁতার না জানায় শ্বাসনালিতে পানি ঢুকে যাওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে