ছবিতে যে দীর্ঘ সারি দেখা যাচ্ছে, এটি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দিনের শুরু কিংবা মধ্যভাগের নয়। ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক ১৫ মিনিট আগের। এখানে অন্তত ১০০ জনের মতো নারী ভোটার রয়েছেন। কুমিল্লা নগরীর স্বাস্থ্যকেন্দ্রে আসা সবাই নারী ভোটার।
বেলা পেরিয়ে যাওয়ার পরও এই দীর্ঘ সারিতে কেউ এক ঘণ্টা কেউবা দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। আর এই নারী ভোটারদের সবার চাওয়া পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু বাস্তবতা বলছে, ঘড়ির কাঁটায় ৪টা বাজার সঙ্গে সঙ্গেই ভোটগ্রহণ বন্ধ হয়ে যাবে। ফলে তাঁদের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা তা হয়তো অপূর্ণই রয়ে যাবে।
এই ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন কি না—এমন প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল প্রিসাইডিং কর্মকর্তা আহমদ আনিসুর রহমানের কাছে। তিনি এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রের নিচতলা থেকে খবর এল ৬ নম্বর কক্ষে শেষ মুহূর্তে এসে ইভিএম মেশিন বিকল হয়ে গেছে। ওই কক্ষের সামনেও অন্তত অর্ধশত নারী ভোটার অপেক্ষা করছেন।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
এদিকে প্রিসাইডিং কর্মকর্তা বিকল হয়ে যাওয়া মেশিনের বিকল্প মেশিন বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। শঙ্কায় থাকা নারী ভোটারদের জন্য আশার বাণী হলো, ৪টা পাড় হয়ে গেলেও যাঁরা সারিতে আছেন সবাই ভোট দিতে পারবেন। তাড়াহুড়োর মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা আহমেদ আনিসুর রহমান এমনটাই জানিয়েছেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে