
চট্টগ্রামের সীতাকুণ্ডে জেলেপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২০ লাখ টাকার মাছ ধরার জালসহ আট দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সাগর উপকূলীয় বেড়িবাঁধসংলগ্ন জেলেপাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
জেলেপাড়ার স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে আগুনে জাল পোড়ার গন্ধ পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন শিমুল জলদাস। তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে দেখেন তার মাছ ধরার জালভর্তি দোকানে আগুন জ্বলছে। এ সময় শিমুলের চিৎকারে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি জেলেপাড়ার একাধিক বাসিন্দা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তেই আগুন সুজিত, জলদাস শুকলাল জলদাস, সিফাত ও সনজিদ জলদাসের জালভর্তি দোকানসহ আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরও বেশ কয়েকটি দোকানসহ জেলেপাড়ার ঘরও পুড়ে যায়। তবে আগুনে জালসহ মাছ ধরার উপকরণ বিক্রির ৮ দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত জেলে শিমুল, সুজিত ও সনজিত জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিটে অথবা কেউ পরিকল্পিতভাবে করেছে কি না, সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই তাঁদের। তবে আগুনে দোকানের মালামালসহ পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তাঁরা। মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে তাঁরা এই ব্যবসা করছিলেন। কীভাবে ঋণ পরিশোধ করবেন, ঘুরে দাঁড়াবেন তা নিয়ে চিন্তিত তাঁরা।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মণীন্দ্র লাল ত্রিপুরা জানান, জেলেপাড়ায় পুড়ে যাওয়ায় আটটি দোকানেই মাছ ধরার জালসহ নানা ধরনের উপকরণ বিক্রি করা হতো। আগুনে দোকান ও দোকানের সমস্ত মালামাল পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে