
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে আব্দুস সালাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আব্দুস সালাম আগে থেকেই হার্টের রোগী ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। আজ সকালে সম্পত্তি নিয়ে ঝগড়ার সময় আব্দুস সালামের দুই ছেলে সুমন (৩০) এবং সোহান (২৬) তাঁকে ধাক্কা দেন। এ সময় তিনি মাটিতে পড়ে গিয়ে মারা যান।
নবীনগর থানার উপপরিদর্শক মো. বাসির আলম জানান, নিহত বৃদ্ধের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই ছেলেকে পুলিশ হেফাজতে নিয়েছে।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নিহতের দুই ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের লাশ জেলা বর্গে পাঠানো হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে