
কুমিল্লার দাউদকান্দি পৌর সদর কাঠবাজারসংলগ্ন খাদ্যগুদামের সামনে অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও তিনটি ছোরা উদ্ধার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন দাউদকান্দি পৌর সদরের সতানন্দি গ্রামের নাছির খানের ছেলে লামিম খান (২১), পশ্চিম মাইজপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে রিফাত হোসেন (২২), উত্তর নছুরুদ্দী গ্রামের মজিবুর রহমানের ছেলে রাহিম (১৯) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভাসানচর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির আহম্মেদ (২৯।
এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, গতকাল গভীর রাতে দাউদকান্দি পৌর বাজারে ডাকাতির প্রস্তুতিকালে যৌথ বাহিনীর অভিযানে তাঁদের আটক করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে