
কক্সবাজারের উখিয়ায় দোকানের ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে কিল–ঘুষির আঘাতে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা সদরের ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত কলেজশিক্ষকের নাম মোহাম্মদ ইকবাল (৫৫), তিনি উখিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক ও স্থানীয় সাংবাদিক ইফতিয়াজ নুর নিশানের বাবা। আর গ্রেপ্তার যুবক হলেন মোহাম্মদ শরিফ প্রকাশ বট্টল (৪৫), তিনি রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারবিল এলাকার শামসুল আলমের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, রাতে কলেজশিক্ষক মোহাম্মদ ইকবালের নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া নিয়ে শরীফের সঙ্গে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একপর্যায়ে শরীফ দোকানের মালিক কলেজশিক্ষক ইকবালকে লাথি ও কিল-ঘুষি মারতে থাকেন।
এ সময় কলেজশিক্ষক অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে স্বজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে