
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে আবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা (দাঁড়ালিয়াপাড়া) এলাকার মাজারবাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আবুল হোসেনের ঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা অন্যরা বেরিয়ে যেতে পারলেও বৃদ্ধ আবুল হোসেন আগুনে পুড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর বলেন, ‘আগুন লাগার পর আমরা চিৎকার করে প্রাণভয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যাই। ভেবেছিলাম, বাবাও বেরিয়ে গেছেন, কিন্তু পরে বাবাকে মৃত অবস্থায় পাই।’
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মতেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘আগুনে আসবাবপত্রসহ তিনটি বসতঘর পুড়ে গেছে। ঘরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন এক ব্যক্তি। খবর পেয়ে তাঁরা গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে