স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সবকিছুরই উন্নতি হয়েছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তাহলে আজ কেন অবরোধ, উন্নয়ন বাধাগ্রস্ত করতে তাহলে অবরোধ। আজ আমাদের কোনো দুর্ভোগ নেই। বৈশ্বিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্যর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা দেশের অভ্যন্তরীণ বিষয় নয়।’
আজ রোববার কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে মন্ত্রী সভাপতিত্ব করেন। সম্মানিত অতিথির বক্তব্যে দেন রিপাবলিক অব মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লা রাশিদ আহমেদ।
মো. তাজুল ইসলাম বলেন, ‘সংবিধানে মৌলিক অধিকার ও করণীয় নির্ধারণ করা আছে। নির্বাচন সংবিধানের বাধ্যবাধকতায় যথা সময়ে হবে। আমাদের সংবিধান আমরা ধ্বংস করতে পারি না, দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারি না। আমেরিকায় ৩৬ কোটি মানুষ আছে। আমাদের দেশের ১৭ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন না করার কোনো সুযোগ নেই।’
বিরোধী দলের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কিসের ওপর ভিত্তি করে আপনাদের আন্দোলন। আমরা এক সময় আন্দোলন–সংগ্রাম করেছি। হরতাল–অবরোধ করেছিলাম এ কারণে যে আমাদের আশা–আকাঙ্ক্ষার প্রতি প্রতারণা করা হয়েছিল। আমাদের খাদ্যঘাটতির পূরণ হয়নি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়নি। দেশকে পিছিয়ে নেওয়া হয়েছিল।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, ভারতের ত্রিপুরা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী সিদ্ধার্থ শংকর দে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মইন।
সমাবর্তন বক্তার বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, ধন্যবাদ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, স্বাগত বক্তব্য দেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে