পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ফেনীতে বাস উল্টে রবিউল হাসান সামির (২০) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামির শর্শদি ইউনিয়নের চোসনা এলাকার পেশকার বাড়ির সেলিম হোসেনের ছোট ছেলে। তিনি ফেনীর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শহরতলির শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষ করে বাড়ি যাওয়ার জন্য যাত্রীবাহী বাসে ওঠেন সামির। বেলা আড়াইটার দিকে বাসটি ফতেহপুর এলাকায় ইউ টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন সামির।
এ ঘটনায় গাড়িতে থাকা অন্য যাত্রীরাও কমবেশি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিন উদ্দিন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ফেনী থেকে চিওড়াগামী বাসটি আনুমানিক ৩টার দিকে স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে ইউ টার্ন নিয়ে একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে যায়। জানালার পাশের সিটে বসার কারণে গাড়ির নিচে চাপা পড়ে সে। পরে গাড়ির নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’
নিহতের বন্ধু মইনুল হোসেন বলেন, ‘গতকাল রাতেও আমরা একসঙ্গে ছিলাম, সকালে পরীক্ষা দিতে সালাহউদ্দিন স্কুলে, আমি চৌদ্দগ্রামে যাই। পরীক্ষা দিয়ে বাড়িতে এসে শুনি সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার হঠাৎ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারকারী পুলিশ সদস্য ওমর ফারুক বলেন, ‘যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি, চালকের সহকারী (হেলপার) বাসটি চালাচ্ছিল। চালকের অদক্ষতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, ‘ঘটনাস্থল থেকে বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে