
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১০ কেজি ওজনের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাসুম আলম এবং কর্ণফুলী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু কাওসার সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত করেন। এ সময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীনসহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা ওমর আজকের পত্রিকাকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট-সংলগ্ন শিলছড়িতে একটি পরিত্যক্ত জালে অজগর সাপটি আটকা পড়ে। এ খবর জানার সঙ্গে সঙ্গে বন বিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে