
কুমিল্লার লাকসামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরানের চোখে টর্চের আলো পড়ায় সাদ্দাম হোসেন নামের এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা। এ ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের নেতা ও তাঁর সহযোগীরা পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত কনস্টেবল সাদ্দাম হোসেন ফেনী জেলার দাগনভূঞা থানায় কর্মরত রয়েছেন। তিনি ঈদের ছুটিতে মনপাল গ্রামে পরিবার নিয়ে আসেন। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেন ওই ইউনিয়নের বেশ কয়েক জায়গায় ফেস্টুন টাঙানো। তাঁর টাঙানো ফেস্টুনগুলো অজ্ঞাতনামা ব্যক্তিরা নষ্ট করে ফেলেন। এতে এমরান হোসেন ক্ষিপ্ত হয়ে পড়েন।
গতকাল এমরান হোসেন দলবল নিয়ে তাঁর টাঙানো ফেস্টুনগুলো পরিদর্শন করতে আসেন। এ সময় টর্চ লাইট হাতে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন বাড়ি ফিরছিলেন। তিনি দূর থেকে লাইটের আলো দিলে স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেনের চোখে পড়ে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে সাদ্দাম হোসেনের ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে ঘটনাস্থলে লাকসাম থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছালে এমরান হোসেন তাঁর দলবল নিয়ে পালিয়ে যান।
আহত পুলিশ সদস্য সাদ্দাম হোসেন বলেন, ‘গতকাল রাতে পরিবার নিয়ে বাড়ি ফেরার পথে টর্চের আলো দিলে অনিচ্ছাকৃতভাবে এমরান হোসেনের চোখে পড়ে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে আমার ওপর হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।’
ঘটনার পর থেকে পালিয়ে যান এমরান হোসেন। বন্ধ রয়েছে তাঁর মোবাইল ফোন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রহমান বেলাল বলেন, ‘এমরান হোসেনের বিরুদ্ধে এর আগেও দলের শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে।
গতকাল রাতে চোখে টর্চের আলো পড়াকে কেন্দ্র করে ছুটিতে আসা সাদ্দাম হোসেন নামের এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে। এসব বিষয় আমরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি।’
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, ‘পুলিশ সদস্য সাদ্দাম হোসেন দাগনভূঞা থানায় কর্মরত রয়েছেন। ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল রাতে সাদ্দামের টর্চ লাইটের আলো স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেনের চোখে পড়ায় উত্তেজিত হয়ে তিনি ও তাঁর লোকজন সাদ্দাম হোসেনকে কুপিয়ে আহত করেন।
খবর পেয়ে আমরা ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাসেবা দিই। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে