কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামা উপজেলার ১৯টি ইউনিয়নে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া বিভাগীয় অফিসের আওতাধীন এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া বিভাগীয় অফিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চকরিয়া ৩৩ কেভি লাইনের পাশে গাছপালা কর্তন, গ্রিড উপকেন্দ্রের সামনে আন্ডারগ্রাউন্ড কেবলের রক্ষণাবেক্ষণ কাজ ও ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চকরিয়া উপজেলার আওতাধীন সকল এলাকা ও লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ও ফাইতং ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া বিভাগীয় অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাদিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও লামা উপজেলার দুটি ইউনিয়নে পল্লী বিদ্যুতের আওতাধীন ৯৫ হাজার গ্রাহক রয়েছে। চকরিয়া পৌরসভার কিছু এলাকা ও বমুবিলছড়ি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ চালু আছে। গাছপালা কর্তন ও গ্রিড উপকেন্দ্রের সামনে আন্ডারগ্রাউন্ড কেবলের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সেবা চালু করা হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে