
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে মিজান বেপারী (৫৩) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দিনমজুরের পরিবার বলছে, রাতে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে পুলিশ দিনমজুরের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসে।
এর আগে গতকাল রোববার রাতে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মিজান বেপারী ওই গ্রামের মৃত আবদুল গনি বেপারীর ছেলে।
চান্দ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল কুদ্দুস পিন্টু বলেন, ‘ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান ও পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বাড়ির লোকজন আমাকে জানিয়েছেন তিনি রাতে ঘরের পাশের গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে দুর্ঘটনার শিকার হন।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মুহসীন আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই ব্যক্তি গাছ থেকে পড়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে