
৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা ও আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ ছাড়া উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করা, আতশবাজি বা পটকা ফুটানো থেকে বিরত থাকা, ফানুস না উড়ানোসহ ১৩টি নির্দেশনা দেওয়া হয়।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে সিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন (৩১ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, গির্জা, হোটেল, ক্লাব, বিনোদনকেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এ সময় নগরবাসীকে সিএমপির নির্দেশনা অনুসরণের অনুরোধ করা হয়। নির্দেশনার মধ্যে রয়েছে- ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত সকল বার ও মদের দোকান বন্ধ রাখা, রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ ও উৎসব না করা, উচ্চ স্বরে গাড়ির হর্ন না বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক না চালানো, শালীনতা বজায় রেখে আনন্দ উদ্যাপন, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা, হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া না দেওয়া ইত্যাদি।
এ ছাড়া যেকোনো তথ্য মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম (০৩১-৬৩৯০২২,০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫,০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮) অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ জানানোর অনুরোধ করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে