হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৩১ মার্চ) ঈদের নামাজের পর বাহুবল সদর ইউনিয়নের পুরান মৌড়ি (সরকার দীঘিরপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর বাহুবল সদর ইউনিয়নের পুরান মৌড়ি গ্রামের তেরা মিয়ার ছেলে তাহির মিয়ার সঙ্গে প্রতিবেশী আকবর মিয়ার দীর্ঘদিন ধরে ৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিস বিচার হওয়ার পরও বিরোধ নিষ্পত্তি হয়নি।
সোমবার সকাল ১০টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আকবর আলীর ছেলে জসিম উদ্দিন (১৭), রুবেল মিয়া (২২), জোছনা বেগম (৪৫), তাহির মিয়া (৪০), তাহির মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩৫) এবং তাহির মিয়ার বোন হামিদা বেগম (৪৫)সহ মোট ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর বাহুবল মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন— পুরান মৌড়ি গ্রামের রফিক মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮), ফজর আলীর ছেলে জুয়েল মিয়া (৩৫), হরিতলা গ্রামের হুরাই মিয়ার ছেলে এরশাদ মিয়া (৪৫) এবং কনাই মিয়ার ছেলে আব্দুল আলী (৪৮)। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে