
চট্টগ্রামের রাউজানে মো. হাসান (৩২) নামের এক যুবলীগ কর্মীকে বাড়িতে থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও হাসানের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে হাসানকে তাঁর ঘরে ঢুকে দুর্বৃত্তরা মারধর করে। পরে তাঁকে তুলে নিয়ে পাশের গ্রাম পলোয়ানপাড়ায় নিয়ে ফেলে রাখে। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে তাঁর স্ত্রী ঝিনু আক্তারসহ স্থানীয়রা লোকজন হাসানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন তালুকদার যুবলীগ কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, হাসান রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. বজল আহমেদের ছেলে। তাঁর পৈতৃক বাড়ি বোয়ালখালীতে। তবে তিনি তাঁর মামার বাড়ি রাউজানের নোয়াপাড়ায় থাকতেন। হাসানের মামা মৃত আহমেদ হোসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
হাসানের স্ত্রী ঝিনু আক্তারের মোবাইল ফোনে কল দেওয়া হলে নিহতের শাশুড়ি পরিচয়ে এক নারী কথা বলেন। এ সময় তিনি জানান, সন্ত্রাসীরা গতকাল বিকেলে ঘরে ঢুকে খাটের নিচ থেকে হাসানকে বের করে মারতে মারতে নিয়ে যায়। এই সময় বাড়িতে নারীরা থাকায় তাঁরা তাঁদের কাউকে চিনতে পারেননি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসান রাউজান উপজেলা যুবলীগের সদস্য এবং স্থানীয় ইউপি সদস্য মো. সেকান্দরের একান্ত সহযোগী ছিলেন। তিনি অপরাধ কর্মকাণ্ডের একটি বাহিনীর প্রধান ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় হাসান সাধারণ মানুষের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকা'কে বলেন, ঘটনাটির তদন্ত চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।
আরও খবর পড়ুন:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে