পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় ঝাড়ু ফুলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার উপজেলার মেরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভুইয়াছড়ায় এ ঘটনা ঘটে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
মেরুং ঝাড়ু ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুর রহমান জানান, ‘দীপক দেবনাথের ২০ ট্রাক ঝাড়ু ফুল মজুত ছিল। যার এক ট্রাক ঝাড়ু ফুল লোড করতে প্রয়োজন হয় ছয় লাখ ফুলের কাঠি। এ সময় অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। সকালে থেকে শ্রমিকেরা ট্রাক লোড করেছে। পরে শুনতে পাই আগুন লাগার কথা। আমি ঘটনাস্থলে এসেছি এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি।’
দীঘিনালার মেরুং ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. নজরুল ইসলাম আজকে পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার ঘটনা শুনে ফাঁড়ির সঙ্গীয় ফোর্সসহ আগুন নেভানোর জন্য কাজ করি, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।’
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, আগুন লাগার ঘটনার খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। আশপাশে পানির উৎস না থাকায় দুই হাজার ফুট দূর থেকে পানি এনে আগুন নেভানোর কাজ করতে হয়।
তিনি আরও জানান, তা ছাড়া খাগড়াছড়ি থেকে আরও একটি ইউনিটসহ তিনটি মিলে টানা তিন ঘণ্টা আগুন নেভানোর জন্য কাজ করা হয়। আগুনের সূত্রপাত সম্পর্ক এখনো কিছু জানা যায়নি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে