
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ‘প্রশাসন ও পুলিশের ভীতি দূর করতে উপদেষ্টারা কাজ করছেন। দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে অন্তবর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করছে।’
আজ সোমবার তিনি চট্টগ্রামের হাটহাজারী গোল মোহাম্মদ চৌধুরী বাড়িতে মা–বাবার কবর জিয়ারতের পর প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
উপস্থিত সাংবাদিকেরা ২০০৮ সালে হাটহাজারী প্রেসক্লাবে এক বৈঠকে তাঁর বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘সেই সময় উন্নয়নবিষয়ক গোলটেবিল বৈঠক হয়েছে। তবে কাঙ্ক্ষিত উন্নয়ন কতটুকু হয়েছে, সেইটাই চিন্তার বিষয়।’ তিনি সবাইকে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান।
এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) শোয়েব আহমদ খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেজামিন শারবীন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে