
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাঈদুল ইসলাম (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাঈদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার শহর আলীর ছেলে। সাতক্ষীরা শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন তিনি। ডেঙ্গু আক্রান্ত হয়ে সাঈদুল ইসলাম মারা যাওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মানস কুমার মণ্ডল।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সাঈদুল ইসলাম শরীরে জ্বর নিয়ে গত ১৮ নভেম্বর বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় তিনিই প্রথম মারা গেছেন।
মেডিকেল অফিসার মানস কুমার মণ্ডল জানান, নভেম্বর মাসে ডেঙ্গু উপসর্গ নিয়ে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়ে সাঈদুল ছাড়া সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে