
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আনোয়ারা বেগম মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মিয়া সওদাগরবাড়ির জয়নাল আবেদীনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান ইমন বলেন, গতকাল সোমবার চৈতন্যেরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন আনোয়ারা। তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চমেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব দুর্ঘটনায় বৃদ্ধার নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, ‘চৈতন্যারহাট এলাকায় এক নারী মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার খবর শুনেছি। তবে মারা যাওয়ার বিষয়টি অবগত নই। আমি খোঁজ নিয়ে দেখছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে