সিআরবিতে গাছ কেটে হাসপাতাল করলে নগরবাসী কী ধরনের সমস্যায় পড়বে, তা প্রতীকীভাবে দেখিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী। তিনি পাশে অক্সিজেন সিলিন্ডার রেখে, মুখে অক্সিজেনের মাস্ক লাগিয়ে প্রতিবাদ জানান।
আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টলা ইয়ুথ কয়ার ব্যানারে অভিনব এই প্রতিবাদ জানানো হয়।
ব্যতিক্রম এই প্রতিবাদের বিষয়ে জানতে চাইলে নাসিরুদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সিআরবি চট্টগ্রামের ফুসফুস। ভয়াবহ দূষণের শিকার চট্টগ্রাম। এই দূষণের হাত থেকে বাঁচতে, অক্সিজেন নিতে মানুষ সিআরবিতে যায়। কিন্তু সেই সিআরবিতে পরিবেশ ধ্বংস করে, হাসপাতাল করলে নগরবাসীর অক্সিজেন সিলিন্ডার পাশে রেখে ঘুরতে হবে। কারণ ভয়ংকর অক্সিজেন সংকটে পড়বে চট্টগ্রাম।
নাসিরুদ্দিন করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যুর মুখ থেকে ফিরেছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানান রোগে ভুগছেন। তিনি বলেন, হাসপাতালে থাকার সময় অক্সিজেন সংকটের কষ্ট উপলব্ধি করেছি। তাই অক্সিজেনের কবর রচনা করে সিআরবিতে হাসপাতাল করতে দেওয়া যাবে না।
নাসিরুদ্দিনের সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে