
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম) মোহাম্মদ কামরুল হাসান ও তাঁর স্ত্রী সায়মা বেগমের ১১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৯১৯ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম জেবুন্নেছা এ নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক মো. এমরান হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।
এডিসি কামরুল হাসান ও তাঁর স্ত্রী সায়মা বেগমের দুর্নীতি অনুসন্ধান করছেন মো. এমরান হোসেন। এ বিষয়ে তিনি জানান, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আবেদন করার পর চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম জেবুন্নেছা সেই আবেদন মঞ্জুর করেছেন।
উল্লিখিত দুজনের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আবেদনে বলা হয়েছে—দুদকের প্রাথমিক অনুসন্ধানে মোহাম্মদ কামরুল হাসানের ৯ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৪৪ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। একইভাবে তাঁর স্ত্রী সায়মা বেগমের নামে ১ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ১৮৮ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।
দুদকের অনুসন্ধানে দুজনের নামে দেশের কোথায় স্থাবর-অস্থাবর সম্পদ আছে, তা উল্লেখ করে ক্রোক আবেদনে বলা হয়েছে, উল্লিখিত দুজন অসাধু উপায়ে অর্জিত অপরাধলব্ধ সম্পদ অন্যত্র হস্তান্তর, বিক্রি ও বেহাত করার চেষ্টা করছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ (সংশোধনী ২০১৯)-এর বিধি ১৮ মোতাবেক দুজনের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করা প্রয়োজন।
এ বিষয়ে দুদকের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, দুদক আইনের সংশ্লিষ্ট ধারায় উল্লিখিত দুজনের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আবেদন করার পর মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা ক্রোকের আদেশ দিয়েছেন। এর ফলে দুজনের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর ও বেচাকেনার পথ বন্ধ হলো।
দুদকের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ কামরুল হাসান ১৯৮৯ সালে এসআই পদে পুলিশ বিভাগে যোগ দেন। তিনি চট্টগ্রাম আদালতে প্রসিকিউশন শাখায় এএসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ক্রাইম হিসেবে দায়িত্বে রয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে