খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন ইউপিডিএফ সদস্য উদ্ধারের ঘটনাকে নাটক বলেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ শুক্রবার সংগঠনের পানছড়ি ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, পানছড়ি উপজেলার তারাবনছড়া এলাকায় নিরাপত্তা বাহিনী অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধারের জন্য অভিযান চালিয়েছে বলে যে তথ্য দেওয়া হয়েছে, তার বিন্দুমাত্র সত্যতা নেই।
সেখানে গতকাল বৃহস্পতিবার রাতে কিংবা অন্য সময় কোনো ধরনের উদ্ধার তৎপরতা লক্ষ্য করা যায়নি। কেবল আজ সকালে খাগড়াছড়ি থেকে নিরাপত্তা বাহিনীর একটি দল তারাবনছড়া ক্যাম্পে গিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে যায় বলে জানান তিনি।
অপু ত্রিপুরা বলেন, গত ১১ ডিসেম্বর রাতে পানছড়ির অনিলপাড়ায় বিপুল চাকমাসহ চার ইউপিডিএফ নেতাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়। পরে বিশেষ মহলের মদদপুষ্ট ঠ্যাঙাড়ে বাহিনী নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে এবং পানছড়ির মানিক্যাপাড়ার তাদের আস্তানায় আটকিয়ে রাখে।
অপু ত্রিপুরা অবিলম্বে ঠ্যাঙাড়ে বাহিনী দিয়ে জনগণের সঙ্গে এ ধরনের নিষ্ঠুরতা বন্ধ করে অপহৃত তিনজনকে ইউপিডিএফের কাছে হস্তান্তরের জোর দাবি জানান।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে