
প্রায় ৮ বছর পর লক্ষ্মীপুরে জব্দকৃত সাড়ে চার কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথর প্রত্নতত্ত্ব জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা দায়রা জজ আদালতের হল রুমে আনুষ্ঠানিকভাবে কষ্টি পাথর হস্তান্তর করেন সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন। পাথরটি গ্রহণ করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের গবেষণা সহকারী মো. ওমর ফারুক।
এ অনুষ্ঠানে জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকেরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ এপ্রিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হরিসভা ব্রিজ এলাকা থেকে গভীররাতে কৃষ্টি পাথরসহ সুমন মজুমদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে কৃষ্টি পাথরটি জব্দ করা হয়। ওই বছরের ২ জুলাই পুরাকীর্তি আইন-১৯৬৮ এর ২৩ ধারায় ইব্রাহিম মজুমদার, আবদুস সাত্তার নামের আরও দুজনসহ সুমন মজুমদারকে আসামি করে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে ২০২১ সালের ৩০ জানুয়ারি তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ২১ মে প্রায় সাড়ে ৭ বছর পর তিন আসামিকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচার মোহাম্মদ শাহীন উদ্দিন। এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও অতিরিক্ত ১০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলা নিষ্পত্তি শেষে জব্দকৃত কষ্টি পাথরটি প্রত্নতত্ত্ব জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের গবেষণা সহকারী মো. ওমর ফারুক বলেন, সাড়ে চার কোটি টাকার মূল্যের কষ্টি পাথরটি গ্রহণ করা হয়েছে। প্রায় সাড়ে চার কেজি ওজনের ও প্রায় ১০ ইঞ্চি লম্বা কষ্টি পাথরটি প্রত্নতত্ত্ব জাদুঘরে হস্তান্তর করা হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে