
চট্টগ্রামের আনোয়ারায় মাদকের টাকার দ্বন্দ্বে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবক নিহতের ঘটনায় আসামিদের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল মঙ্গলবার রাতে পরৈকোড়া ইউনিয়নের হাশেম ভেন্ডারের বাড়ি ও কর মিয়ার বাড়ির মামলার আসামিদের বসতঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর মানিকের জানাজা শেষে মাইকে ঘোষণা দিয়ে আসামি মো. রাসেল (৩৬) ও মো. নয়নের (৩২) বসতঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।
আগুন লাগার বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ জানান, খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় মাদকের টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে রাসেল, নয়ন ও অজ্ঞাত দু-তিনজন স্থানীয় যুবক মোহাম্মদ মানিককে ছুরিকাঘাতে খুন করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. বাবু প্রকাশ বাবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে