কুমিল্লার মেঘনায় প্রায় সাড়ে তিন বছর পর হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার আসামির নাম মো. ইব্রাহীম মিয়া (২৩)। তিনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর এলাকার বাসিন্দা। তিনি ২০২০ সালে ঘটা স্থানীয় বাসিন্দা গোলাম মহিউদ্দিন হত্যা মামলার ৮ নম্বর আসামি। ইব্রাহীম মিয়া অনেক দিন ধরে বিদেশে পালিয়ে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘পুলিশ ইব্রাহীম মিয়াকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তাঁকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।’
থানা-পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২০ সালের ১২ নভেম্বর মহিউদ্দিনের সঙ্গে প্রতিপক্ষ লোকজনের কথা-কাটাকাটি হয়। এ সময় তাঁরা ধারালো অস্ত্র দিয়ে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।
থানা-পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় ২০২০ সালের ১৪ নভেম্বর নিহতের স্ত্রী মাফিয়া আক্তার বাদী হয়ে ইব্রাহীমসহ (৮ নম্বর আসামি) ১৭ জনের নামে ও অজ্ঞাত ১৮ থেকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় অনেকে গ্রেপ্তার হলেও কয়েকজন জামিনে আছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে