
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির একটি লরির চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বিসিক শিল্পনগর সড়কের মুখে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দিপন গ্যাস কোম্পানি লিমিটেডের স্টাফ।
নিহতরা হলেন—মো. আলম খান (৪২), মো. শফিক শেখ (৪০) ও মাসুদ শেখ (৪১)।
কর্ণফুলী গ্যাস কোম্পানির ঠিকাদার হিসেবে বারইয়ারহাট থেকে চট্টগ্রাম গ্যাসলাইন স্থাপনের কাজ পায় দিপন গ্যাস কোম্পানি লিমিটেড। সকালে কাজে যোগদানের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির কনটেইনার লরি সড়কের ফুটপাতে উঠে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতদের সহকর্মী ও কোম্পানির পাইপ ওয়েল্ডার মো. লাভলু বলেন, ‘আমাদের লোকজন সকালে কাজের প্রস্তুতি নিয়ে বাসা থেকে মহাসড়ক পার হয়ে সড়কের ফুটপাতে দাঁড়ালে তাদের পিষে দেয় কনটেইনারটি। ঘটনাস্থলেই তিনজন মারা যায়। তাদের শরীরের অংশ ও রক্ত রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। আমরা রাতে একসঙ্গে একি রুমে ছিলাম। সকালে তাদের এমন মৃত্যু দেখব কল্পনাও করতে পারিনি। একজনকে দুই কিলোমিটার থেঁতলে নিয়ে গেলে বাদামতলী নামক স্থানে স্থানীয়রা গাড়িটি আটকায়। এখন সে মেডিকেলে রয়েছে।’
মিরসরাই সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দারোগাবাড়িতে বাসা ভাড়া নিয়ে কোম্পানির স্টাফরা থাকেন। রুমের বাবুর্চি নজরুল আলী শেখ বলেন, ‘সকালে তাঁরা যখন কাজের জন্য প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হন, তখনো তাঁদের সঙ্গে কথা হয়। আমি তাঁদের জন্য রান্না করি। রাস্তার ফুটপাতে গিয়ে তাঁদের গাড়ি এভাবে মারল। আবার একজনকে টেনে নিয়ে যায় দুই কিলোমিটার। এটি দুর্ঘটনা হতে পারে না। এটি হত্যাকাণ্ড। আমরা উপযুক্ত বিচার চাই।’
মিরসরাই সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছলিম উদ্দিন বলেন, ‘আমি সকাল সাড়ে ৬টায় দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসি। তিনজন ঘটনাস্থলে নিহত হন। আমি জোরারগঞ্জ হাইওয়ে থানায় ফোন করে জানাই। পুলিশ এসে গাড়ি আটক করে এবং নিহতদের লাশ নিয়ে যায়।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিসিক এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামীর কনটেইনার লরির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ থানায় রাখা হয়েছে। লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে