লক্ষ্মীপুরের রামগতিতে পুকুর থেকে শেখ শামছুউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শেখ শামছুউদ্দিন কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের মৃত শেখ সৈয়দ আহম্মদ ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ১০টার দিকে রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামল গ্রামের একটি পুকুরে ওই বৃদ্ধের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে রামগতি থানার পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় বৃদ্ধের পরিবারের লোকজন থানায় এসে মরদেহ শনাক্ত করেন। দুপুরে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শামছুউদ্দিন নামে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানষিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময়ে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে পড়ে গিয়ে মারা যান তিনি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে