
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড় ধস অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে যেতে মাইকিং করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের পুরোনো আইইআর ভবনে আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।
আজ সোমবার দুপুর থেকে ক্যাম্পাসে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের মাইকিং করে সতর্ক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, টানা বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পাহাড় ধসে পড়েছে। পাহাড় সংলগ্ন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আমরা ক্যাম্পাসে মাইকিং করেছি। তাদের আশ্রয়ের জন্য পুরোনো আইইআর ভবন প্রস্তুত রাখা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে