
চট্টগ্রামের কর্ণফুলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে কর্ণফুলী থানার উত্তর বন্দর এলাকার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ১১টার দিকে ২০-৩০ জন লোক মোটরসাইকেলে এসে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর বাড়ি ও আওয়ামী লীগ সমর্থিত আবুল কালামের ঘরে হামলা চালায়। এ সময় ওই পক্ষ পাল্টা ধাওয়া করলে কয়েকটি মোটরসাইকেল ফেলে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে-ছুড়তে পালিয়ে যায়। এ সময় হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে